রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দেওয়ার অনুরোধ জাপার

দেশের মানুষকে স্বল্পমূল্যে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানীর কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় জি এম কাদের এ অনুরোধ জানান।

জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষের হাতে টাকা নেই। রমজানের আগে থেকেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বাজার উত্তপ্ত। সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। এমন বাস্তবতায়, স্বল্পমূল্যে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দিতে অনুরোধ জানাচ্ছি।’