তারকার স্ট্যাটাস

‘ভালো কাটুক নববর্ষ, আমার আপনার সবার।

আমি তার সবগুলো সিনেমাই দেখেছি। একজন দর্শকের মতো তার সঙ্গে হেসেছি কেঁদেছি। এবং সব সময় চাইতাম তার সঙ্গে সাক্ষাৎ করতে। ধন্যবাদ ইনডালজ ম্যাগাজিন সেটি করে দেওয়ার জন্য। এটা সেই বহুল প্রতীক্ষিত ফটোশ্যুট এবং সাক্ষাৎকার যেখানে প্রথমবারের মতো অসম্ভব মেধাবী জয়া আহসান আর আমি একসঙ্গে হয়ে কিছু ম্যাজিক তৈরির চেষ্টা করেছি। আমাদের দেখা করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ শর্মিষ্ঠা ঘোষাল। এই দেখা হওয়া যেন চিরস্থায়ী হয়।’

দুদিন আগে নিজের ফেসবুক পেজের ওয়ালে বেশ আগেভাগেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কথাগুলো লিখেছেন ভারতের অন্যতম মেধাবী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। দুই যুগের বেশি সময় ধরে তিনি নানা ধরনের সিনেমায় অভিনয় করছেন। তার মতো বৈচিত্র্যময় চরিত্র খুব কম শিল্পীর ভাগ্যেই জোটে। প্রতিটি চরিত্রে তিনি অনবদ্য। এমন একজন অভিনেত্রীর মুখে নিজ দেশের অভিনেত্রী জয়া আহসানের এত প্রশংসা মন ভরিয়ে দিয়েছে ভক্তদের। পোস্টের নিচে জয়ার বাংলাদেশি ভক্তদের দারুণ সব কমেন্টের বন্যা।