অধ্যাপক শিবলী রুবাইয়াত

প্রতিকূলতা অতিক্রম করবে পুঁজিবাজার

সব প্রতিকূলতা অতিক্রম করে সমৃদ্ধির পথে পুঁজিবাজার এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

গতকাল রবিবার ডিএসইর নবগঠিত পরিচালনা পর্ষদ বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, আব্দুল হালিম, ড. রুমানা ইসলাম এবং নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, আফজাল হোসেন এবং রুবাবা দৌলা, ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, সিদ্দিকুর রহমান, শরীফ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।