রমজান মাস মানেই দিনভর রোজা। সন্ধ্যার পর খেজুর দিয়ে রোজা ভাঙা।
ইফতারের পাশাপাশি বর্তমানে সেহেরিতেও রয়েছে মিষ্টি খাওয়ার চল। তবে এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। ভাবছেন তো, মিষ্টির এমন কী পদ রাঁধবেন, যা স্বাস্থ্যকর হলেও খেতে সুস্বাদু হবে? ওট্স দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ক্ষীর । রইল রেসিপি
উপকরণ
কোয়েকার ওট্স: ১৫ গ্রাম
দুধ: আধা লিটার
গাজর: ১০০ গ্রাম
মধু: স্বাদ মতো
ছোট এলাচ: ২-৩টি
বাদাম কুচি: ২ টেবিল চামচ
প্রণালী
শুকনো কড়াইয়ে ওট্স দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। একটা পাত্রে ১০০ গ্রাম দুধ নিন। চুলায় দুধ খানিকটা ঘন করে তাতে গাজর কুচি দিয়ে মিনিট দশেক সেদ্ধ করে নিন। তারপর ওট্স দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। ক্ষীর ঘন হয়ে এলে তাতে এলাচ গুঁড়ো ও স্বাদমতো মধু মিশিয়ে নিন। সব শেষে বাদাম কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ওট্সের ক্ষীর।