আসছে ‘ওয়ার ২’, থাকছেন জুনিয়র এনটিআর

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগামী চলচ্চিত্র হতে যাচ্ছে ‘ওয়ার ২’। এটি পরিচালনা করবেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখার্জি।

জনপ্রিয় চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ জানান, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগামী চলচ্চিত্র ‘ওয়ার ২’ পরিচালনা করবেন অয়ন মুখার্জি। মুল ভূমিকায় অভিনয় করবেন হৃতিক রোশন।

তিনি পোস্টে আরও লেখেন, যশ রাজ স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা হতে চলেছে এটি। ‘টাইগার ৩’-এর পর এটি মুক্তি পাবে। ‘টাইগার ৩’-এর গল্পকে অনুসরণ করে নির্মাণ হবে এটি। হৃতিক থাকছেন মুল ভূমিকায়।

বুধবার সকালে তিনি লিখেন, এটা অফিশিয়াল। ‘ওয়ার ২’-এ হৃতিক রোশনের সঙ্গে থাকবেন দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআর। এবারই প্রথম তারা একসাথে পর্দা ভাগ করবেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস