গোলহীন বার্সা

ভিয়ারিয়ালের কাছে রিয়াল মাদ্রিদের হারে জিরোনাকে হারিয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। প্রতিপক্ষ এমন কঠিন কেউ নয়। লিগে ৫ দেখায় একবারই ড্র করেছিল তারা বার্সার সঙ্গে। কিন্তু গোলের দেখা পেল না বার্সেলোনা। ২৮ ম্যাচে তৃতীয় ড্রতে কাতালানদের সংগ্রহ দাঁড়াল ৭২। ১৩ পয়েন্টে এগিয়ে তারা রিয়ালের চেয়ে।