ঈদ উৎসবের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করছে প্রিমিয়ার ব্যাংক। ঈদে পোশাক ও প্রসাধনী ছাড়াও ব্যাংক কার্ডধারীদের জন্য আকাশপথে ভ্রমণে রয়েছে ছাড়। ব্র্যান্ড ও পণ্যভেদে নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় থাকছে ছাড়ের সুবিধা। প্রিমিয়ার ব্যাংক কার্ডধারীরা ছাড় পাবেন রেস্তোরাঁয় ইফতার ও সাহরিতেও।
এই রমজানে প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকরা ৫ হাজারেরও বেশি আউটলেটে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। প্রিমিয়ার ব্যাংকের সব কার্ডহোল্ডার বড় বড় শহরের ১১০টি হোটেল ও রেস্টুরেন্টে ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ৬০টি লাইফস্টাইল পার্টনার শপে ব্যাংকের কার্ডহোল্ডাররা ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি