মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহিন মিয়া (১০) নামে এক শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে। সে উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামের আবুল হোসেনের ছেলে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মাহিনকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার খোঁজে এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত চলমান রয়েছে,ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।