জুড়ীতে বজ্রপাতে ১৩ গরু ও ১ মহিষের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৫:২০ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত গবাদিপশুর মালিকরা হলেন- কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় একটি মাঠের মধ্যে গরুগুলো ঘাস খাচ্ছিল। এমন সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে মাঠে চরানো অবস্থায় ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাথরটিলা এলাকায় একটি মহিষও বজ্রপাতে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। যাদের গবাদিপশু মারা গেছে তারা সবাই খুব অসহায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত