রাজধানী নিউ মার্কেট-সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। একই সঙ্গে আগুন নেভানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টার।
আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বর্তমানে ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা হয়নি। আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে চজানা গেছে। সেই সঙ্গে বিদ্যুতের অধিক লোড ও বৈদ্যুতিক লাইনের মেরামত না করা এই অগ্নিদুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।