ঝিনাইদহে গত কয়েক দিনের রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরম আর রোদে রোজাদারদের অবস্থা কাহিল। তবুও জীবিকার তাগিদে কাজ করতে যেতে হচ্ছে শ্রমজীবী সাধারণ মানুষদের। মাঠ-ঘাটে রোদ উপেক্ষা করে কাজ করছেন নিম্ন আয়ের মানুষ। কাজের ফাঁকে ফাঁকে গাছের তলায় বা ছায়া শীতল স্থানে একটু জিরিয়ে নিচ্ছে তারা। এদিকে গরম থেকে স্বস্তি পেয়ে পুকুরর পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোররা।
ঝিনাইদহ শহরের ষাটবাড়ীয়া গ্রামের রিকশাচালক সোনা দাস বলেন, পেটের তাগিদে প্রতিদিন রিকশা চালাতে হয়। কিন্তু কয়েক দিনের রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তবুও জীবিকার তাগিদে কাজ করতে যেতে হচ্ছে। আর দু'বেলা দু'মুঠো ভাত খেয়ে বাঁচার আশায় রিকশা চালাতে আসছি।
এ ছাড়াও মাঝে মাঝে লোডশেডিং থাকায় গরম বেশি অস্থির করছে। লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীদের বেচাকেনায় প্রভাব পড়ছে। তীব্র গরম আর রোদে দোকানে ক্রেতারা আসতে চায় না।