সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন পূজা

ঈদে মুক্তি পাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। তার সিঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে। সিনেমার প্রচারণা নিয়ে এখন তারা বেশ ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে সালমানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন চাউড় হয়ে উঠে। শোনা যাচ্ছে, এ সিনেমাতে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, এমনই গুঞ্জন বলিউডে!

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। এ সময় পূজা হেগড়ে বলেন, ‘এটা নিয়ে আর কী বলব? আমার সম্পর্কে তো অনেক কিছুই পড়ি। আমি এখন সিঙ্গেল, আর সিঙ্গেল হিসেবেই ভালো আছি। এখন আমি ক্যারিয়ার নিয়ে মনোযোগী। এক শহর থেকে আরেক শহরে কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটাই এখন আমার লক্ষ্য।’

২০১৬ সালে বলিউডে অভিষেক ঘটে পূজা হেগড়ের। দক্ষিণ ভারতে একের পর এক হিট সিনেমা করলেও বলিউড–ভাগ্য সেভাবে খোলেনি পূজা হেগড়ের। সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে হিন্দি সিনেমার দুনিয়ার পায়ের নিচের মাটি শক্ত করতে চান অভিনেত্রী।