মুন্সীগঞ্জে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবিনা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী সফর আলী পালিয়ে যান।

সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার আকবর নগর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (সিরাজদীখান) সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবর নগর গ্রামের সফর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘর তল্লাসি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সফর আলী অভিযানের টের পেয়ে পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারী ও তার স্বামীর বিরুদ্ধে সিরাজদীখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।