নরসিংদীর রায়পুরায় রায়হান উদ্দিন (৪৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ডান চোখটি উপড়ে ফেলা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রায়হান উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি কেন্দ্রীয় যুবলীগ সদস্য নাদিম আহমেদের বড় ভাই।
নিহতের মেয়ে মার্জিয়া জানান, তার বাবা গত রবিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি।
রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, নিহতের চোখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। চোখ উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।