ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। সকাল থেকেই মহাসড়কটিতে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ করা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত থেকে অতিরিক্ত যানবানের চাপে মহাসড়কের এলেঙ্গা থেকে হতেয়া পর্যন্ত জটলার সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী একটি লেন করে দেওয়ায় এবার ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি অনেকটা কম হচ্ছে।