যে চার কাজ ছাড়তে নেই

এক. কখনো আল্লাহতায়ালার শোকরিয়া (কৃতজ্ঞতা) আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আর বাড়িয়ে দেবেন না। আল্লাহতায়ালা বলেছেন, ‘যদি তোমরা শোকরিয়া আদায় করো; তাহলে আমি বাড়িয়ে দেব।’ -সুরা ইবরাহিম : ৬

দুই. কখনো আল্লাহতায়ালার স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না, তাহলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না। আল্লাহতায়ালা বলেছেন, ‘আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করব।’ -সুরা বাকারা : ১৫২

তিন. কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না, তাহলে তিনি বিপদে আর আপনার সাড়া দেবেন না। আল্লাহতায়ালা বলেছেন, ‘আমার কাছে দোয়া করো; আমি সাড়া দেব।’ -সুরা গাফির : ৬০

চার. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না, তাহলে তিনি আর মুক্তি দেবেন না। আল্লাহতায়ালার কাছে ক্ষমাপ্রার্থীদের তিনি আজাব দেন না অর্থাৎ মুক্তি দেন। -সুরা আনফাল : ৩৩