হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন থেকে চারটি স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করা যাবে। হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ঘোষণায় এ সুবিধা চালুর কথা জানিয়েছেন।
হোয়াটসঅ্যাপের মাল্টি ডিভাইস ফিচারের আওতায় চালু হওয়া এ সুবিধা কাজে লাগিয়ে প্রাইমারি ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সব তথ্য অন্য ফোনগুলোতে ব্যবহার করা যাবে। ফলে একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্বচ্ছন্দে ব্যবহারের সুযোগ মিলবে।
একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি ফোনে ব্যবহারের জন্য বাড়তি কষ্টও করতে হবে না। বর্তমানের মতোই কিউআর কোড স্ক্যান করে এক বা একাধিক ফোন যুক্ত করা যাবে। শুধু তা-ই নয়, প্রাইমারি ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও অন্য ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিংক ব্যবহার করা যাবে।