রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার গোলাম মোস্তফা বরাট ইউনিয়নের দিরাজ আলী শেখের ছেলে এবং পেশায় পল্লী প্রাণী চিকিৎসক। তিনি আদালতে ১৬৪ ধারায় হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত সবুজ বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাসিন্দা। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে সবুজের বাড়িতে বসে ৯ জন ব্যবসার হিসাব-নিকাশ করছিলেন। এ সময় জানালা দিয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। এতে সবুজ ও তার ব্যবসায়ী সহযোগী সজীব গুলিবিদ্ধ হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে সবুজ মারা যান। এ ঘটনায় সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে মঙ্গলবার মামলা করেন।