গতিশীল রাষ্ট্রের সাথে সঙ্গিত রেখে জুডিশিয়ারি তৈরি করতে হবে

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের রূপরেখায় দেশকে আরো গতিশীলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া। রাষ্ট্রের আর্থিক সঙ্গতি বৃদ্ধি করা এবং সেই সাথে আমাদের যে দায়িত্ব গতিশীল রাষ্ট্রের সাথে খাপ খাইয়ে গতিশীল জুডিশিয়ারি তৈরি করা। আমরা বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ ও আইনজীবী সহকারীবৃন্দ সবাই মিলে চেষ্টা করছি জুডিশিয়ারিকে আরো গতিশীল করা।

তিনি আজ (২৭ এপ্রিল) বৃহস্পতিবার সকালে শেরপুরের আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য 'ন্যায়কুঞ্জ' উদ্বোধন শেষে তার বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি জেলা জজ কোর্ট মিলনায়তনে বিচারকদের সাথে বৈঠক করেন। এরপর তিনি আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ, জেলা আইনজীবীদের সাথে বৈঠক এবং আইনজীবীদের লাইব্রেরি উদ্বোধন করেন।

এ সময় প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মশিউর রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।