৫ কোটি মিটার কারেন্ট জাল জব্দ কোস্ট গার্ডের

রাজধানীর দোহারে অভিযান চালিয়ে পাঁচ কোটি মিটার কারেন্ট জাল এবং ১৭০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীর দোহার উপজেলাধীন মেঘুলাবাজারে নতুন কারেন্ট জাল জব্দের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় ১১টি গোডাউন তল্লাশি করে আনুমানিক পাঁচ কোটি মিটার নতুন কারেন্ট ও ১৭০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। কারেন্ট জাল বিক্রির সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তি