ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি ফেরি উল্টে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা। খবর রয়টার্সের।
কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবার (২৮ এপ্রিল) দুর্ঘটনার শিকার হওয়া ওই ফেরিতে ৭৪ জনের মতো যাত্রী ছিল। সুমাত্রা দ্বীপ থেকে সেটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। ফেরিটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর কিছুর সঙ্গে ধাক্কা লেগে সেটি উল্টে যায়।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি চলছে। সেই সঙ্গে দুর্ঘটনার কারণ খুঁজতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে।