বহু স্বাদে সালাদ

গরমে কোনো কিছু খেয়ে যখন স্বস্তি পান না তখন খেতে পারেন সালাদ। রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা

আফগানি সালাদ

উপকরণ

শামি কাবাব ৪ পিস, চানা সেদ্ধ ১ কাপ, গাজর কিউব আধা কাপ, চাট মসলা আধা চা চামচ, লবণ ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         কাবাব হাত দিয়ে ভেঙে নিন।

২.         এবার এই কাবাবের সঙ্গে সব উপকরণ আলতো করে মাখিয়ে পরিবেশন করি।

এগ সালাদ

উপকরণ

সেদ্ধ আলু ৪টি, মেয়োনিজ আধা কাপ, গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         ডিম হাত দিয়ে আধা ভাঙা করে নিন।

২.         এবার ডিমের সঙ্গে বাকি সব উপকরণ আলতো করে একসঙ্গে মাখিয়ে পরিবেশন করুন।

চিংড়ির সালাদ

উপকরণ

চিংড়ি ৪ পিস, সবুজ ক্যাপসিকাম টুকরা আধা কাপ, লাল ক্যাপসিকাম টুকরা আধা কাপ, রসুন কুচি ১ চিমটি, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ, চিলি সস আধা কাপ, কালো গোলমরিচের গুঁড়া ১ চা চামচ,  তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         চিংড়ি মাছ গোলমরিচ ও রসুন দিয়ে মাখিয়ে রাখুন। 

২.         এরপর একে কর্ন ফ্লাওয়ার দিয়ে কোট করে তেলে মুচমুচে করে ভাজুন।

৩.         একটা বাটিতে বাকি সব উপকরণ মেখে নিন।

৪.         পরিবেশন পাত্রে রেখে মাখানো মিশ্রণ ঢেলে ওপরে ভেজে রাখা চিংড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।