ক্রিমিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ হামলা

রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের একটি জ্বালানী তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলার হয়েছে। হামলার পর পুরো তেলের ডিপোজুরে ব্যাপক আগুন ছড়িয়ে যায়।

শনিবার (২৯ এপ্রিল) চালানো এই হামলায় তেল শোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সামামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ক্রিমিয়ার প্রধান শহর সেভাস্তোপল থেকে ধোঁয়া ও অগ্নিশিখা বের হচ্ছে।

২০১৪ সালে বিনা রক্তপাতে এই উপদ্বীপটি দখলে নেয় রুশ বাহিনী। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলকর্মীরা রয়েছেন, এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।

তিনি আরো জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেহেতু আগুনের তীব্রতা অনেক বেশি, সেটি পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে।’

এদিকে গতকাল শুক্রবার রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এরপরের দিনই ক্রিমিয়ায় ড্রোন হামলার ঘটনা ঘটল।

এদিকে ক্রিমিয়ায় নতুন হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সেনাবাহিনী। তবে রাশিয়ার অভিযোগ ইউক্রেনের দিকেই।