জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে সিদরাতুল মুনতাহার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন। সে পাঁচগ্রামের মাহমুদুল হাসান সুমনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়িতে এসে শিশু সিদরাতুল মুনতাহারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাবা মাহমুদুল হাসান। এক পর্যায়ে তার বাড়ির সামনে সুন্দরগাড়ি নামক পুকুরে শিশুটিকে ভাসতে দেখলে চিৎকার দেন তিনি। পরে প্রতিবেশীরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে ওই শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।