ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের খেলা শুরু হয়েছে আজ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে সুবিধা করতে পারেনি তারা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় তিন অংকের রানও স্পর্শ করা হয়নি। গুটিয়ে গেছে মাত্র ৮৯ রানে।
টস জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল শেখ জামাল। ১৫ ওভার শেষে ৫৬ রানে ছিল ৩ উইকেট। সাইফ হাসান ২২, সৈকত আলি ১৯ ও ফজলে রাব্বি ২১ রান করেন। আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। ফলে ৮৯ রানেই অলআউট হয়ে যায় তারা।
গাজীর হয়ে জয়নুল ইসলাম সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া টিপু সুলতান নিয়েছেন তিনটি উইকেট। মহিউদ্দিন তারেক ও মাহমুদুল হাসান পেয়েছেন একটি করে উইকেট।
মাত্র ৯০ রানের লক্ষ্য নিয়ে একটু পর ব্যাট করতে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।