যুব এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম

ওমানে অনুষ্ঠিতব্য এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ঘোষণা করা এই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিদ হাসান ফয়সাল। সহ-অধিনায়ক আহসান আল মুমিন।

এবারের যুব এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট ৮টি দল। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।

এই টুর্নামেমটের উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরারা। ৫ নভেম্বর আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবেন ফয়সালরা। এরপর ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : ফারিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন, আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসান, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রাফি, রবিউল হাসান আনিক, শেখ আতিউর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায়েত ইসলাম রিজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত