ব্যাটিংয়ে নেমে বিপাকে মোহামেডান

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ভুগতে হয়েছে আবাহনীকে। তবে সেই চাপ সামলে নেন মিডল অর্ডাররা। লড়াকু লক্ষ্য ছুঁড়ে দেন মোহামেডানকে। সেই লক্ষ্য তাড়ায় নেমে বিপাকে পড়েছেন ইমরুল কায়েসরা। ১২ রান তুলতেই হারাতে হয় তিন টপ অর্ডারকে।

২৫৯ রানের জবাবে ব্যাট করতে শুরুতে নেমেছিলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সৌম্যর সুযোগ ছিল নিজেকে মেলে ধরার। তবে বরাবরের মতোই তিনি হয়েছেন ব্যর্থ। ২ চারে ৭ বলে ৮ রান করেই আউট হয়ে যান তিনি। অধিনায়ক ইমরুলও হাল ধরতে পারেননি। ১২ বল খেল মাত্র ১ রান করেই আউট হন তিনি। কামিন্দু মেন্ডিসও ফিরে যান ১ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে মোহামেডান। মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ ও আরিফুল ইসলাম ৭ রানে অপরাজিত আছেন। তানজিম হাসান সাকিব দুটি ও নাহিদুল নিয়েছেন একটি উইকেট।