লক্ষ্মীপুরের বশিকপুরে সাবেক যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৫ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিদের মধ্যে মশিউর রহমান নিশান ও রুবেল দেওয়ানের ৫ দিন এবং মো. সবুজ, আজিজুল ইসলাম বাবলু ও নাজমুল হোসেন নাজিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া মনির হোসেন রুবেল ও ইসমাইল হোসেন পাটওয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার (২ মে) বিকেল ৫টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতের বিচারক আনোয়ারুল কবীর এ আদেশ দেন।