ফরিদপুরে ৬ চোরাই মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার

ফরিদপুরে ছয়টি মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের রিয়াজুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজ ও টেপাখোলা বেড়িবাঁধ এলাকার অর্জুনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো রিয়াজুল ইসলাম, ১৭ বয়সী এক কিশোর ও আবদুল্লাহ আল মামুন।