গত সপ্তাহেই জানা গেল, ২৫ বছর পর করণ জোহরের সঙ্গে আবারও কাজ করতে চলেছেন সালমান খান। এত বড় ঘোষণার পরেই শোনা যাচ্ছে, অভিনয় থেকে বিরতি নিচ্ছেন সালমান। চুক্তিবদ্ধ হচ্ছেন না নতুন কোনো সিনেমায়। একের পর এক সিনেমা ফ্লপ, তাই নাকি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন সালমান। সালমানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, আগামী বছর ঈদে সালমান খানের কোনো সিনেমা মুক্তি পাবে না। ছয়টি সিনেমার প্রস্তাব এসেছিল সালমানের কাছে। কিন্তু কোনো সিনেমাতেই নাকি চুক্তিবদ্ধ হননি তিনি। আপাতত ‘টাইগার ৩’ নিয়েই ব্যস্ত ‘ভাইজান’। চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে এই সিনেমা। ‘টাইগার ৩’-এর মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করছেন তিনি। এরপর নতুন সিনেমা নিয়ে ভাববেন তিনি। সিনেমা ফ্লপ হতে থাকলে বড় তারকারা কিছুদিন বিরতি নিয়ে ফিরে আসেন বড় কোনো প্রজেক্ট নিয়ে। সেই পথেই হাঁটছেন সালমান। এবারের ঈদে মুক্তি পেয়েছিল সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই সিনেমা নিয়ে তার প্রত্যাশাও ছিল বেশি। তিনি বলেছিলেন, এই সিনেমা যদি না চলে, তাহলে সিনেমার সব খরচ বহন করবেন সালমান নিজেই। কিন্তু ভারতে তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাই হয়তো সালমান একটু ভেবেচিন্তে নতুন সিনেমা করতে চাচ্ছেন। যদিও এক মাস আগেই সালমান জানিয়েছিলেন, এখনই নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিচ্ছেন না। পরিণীতি ও রাঘব দীর্ঘদিনের বন্ধু, একসঙ্গে লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়েছেন দুজন। তবে তাদের প্রেমের গুঞ্জন চাউর একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যাওয়ার পর। এরপর পরিণীতিকে আনতে দিল্লি বিমানবন্দরে যান রাঘব। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়। গত ২৩ মার্চ পাপারাজ্জিদের সামনে পড়েছিলেন রাঘব। তখন তার কাছে জানতে চাওয়া হয় পরিণীতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে। তখন তিনি বলেছিলেন, ‘দয়া করে রাজনীতি নিয়ে আমাকে প্রশ্ন করুন, পরিণীতি নিয়ে নয়।’ পাপারাজ্জিরা পীড়াপীড়ি করলে তিনি বলেন, এ বিষয়ে পরে উত্তর দেবেন।