ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে বিশ্বজুড়ে শুরু হওয়া হইচই যেন থামছেই না। খুদে বার্তা লেখার এই প্ল্যাটফর্মে ভেরিফিকেশন ও ‘ব্লু-টিক’ নিয়ে বিভ্রান্তি চলছে। এর মধ্যে অনেক ব্যবহারকারী এর বিকল্প খুঁজে চলেছেন। টুইটারের সহযোগী প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি কিছুদিন আগে ‘ব্লু স্কাই’ চালু করার ঘোষণা দেন। জানা যাচ্ছে, অনেক তারকাই ব্লু স্কাইতে তাদের অ্যাকাউন্ট খুলছেন।
ব্লু স্কাইকে বিকল্প হিসেবে দেখার একটি বড় কারণ হলো, এর কাজ করার পদ্ধতি টুইটারের মতোই। এমনকি এর লুক ও ফিচারও টুইটারের মতোই। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে টেক্সট ও ছবি পোস্ট করতে পারবেন। এর সঙ্গে ব্লু স্কাইয়ে তৈরি করা ইন্টারফেসের সহায়তায় ব্যবহারকারীরা তাদের অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলগুলোকেও এর সঙ্গে সংযুক্ত করতে সক্ষম হবেন। ব্লু স্কাইতে যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন, তাদের মধ্যে রয়েছেন আমেরিকান নেতা আলেকজান্দ্রিয়া ওকাজিও-কর্তেজ, লেখক-কমেডিয়ান ড্রিল টেইগেন রয়েছেন।
ব্লু স্কাইতে অ্যাকাউন্ট খোলার উপায় ব্লু স্কাই এখনো সাধারণদের ব্যবহার উপযোগী নয়। এর বিটা সংস্করণ ব্যবহার করার জন্য আবেদন করা যেতে পারে। এর জন্য প্রথমেই নংশু.ধঢ়ঢ় অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এখানে একটি বার্তা দেখা যাবে শিগগিরই ব্লু স্কাই চালু হবে। এটি সবার জন্য উন্মুক্ত হওয়ার আগে যে কেউ এর বিটা সংস্করণ ব্যবহার করার চেষ্টা করতে পারেন। বিটার ওয়েটিং লিস্টে যোগ দিতে নিজেদের ই-মেইল আইডি টাইপ করতে হবে। যদি ই-মেইল আইডি এন্টার করার পরে কারও নম্বর আসে, তাহলে কোম্পানি তাকে বিটা পরীক্ষার জন্য একটি ইনভাইটেশন লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কের সাহায্যে নিজের অ্যাকাউন্ট তৈরি করা যাবে।