সকালের নাশতায় বৈচিত্র্য আনতে তৈরি করুন মাজাদার সব খাবার। রেসিপি দিয়েছেন জেসমিন আক্তার জেসিইয়োগাট ফ্রুট পারফাইট
উপকরণ
দই ৪ কাপ, আনারের সিরাপ ২ কাপ, ফল (কলা, আপেল, আঙুর, ড্রাগন) টুকরো করে কাটা ২ কাপ, ডেকোরেশনের জন্য : হুইপ ক্রিম ২ টেবিল চামচ, মিন্ট লিভ কুচি ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. আনারের খোসা ফেলে রস বের করে সিরাপ তৈরি করে নিন।
২. এবার কাটা ফলগুলো থেকে ১ কাপ একটা পাত্রে নিয়ে দই দিয়ে ভালোমতো ফেটে নিন।
৩. পরিবেশন গ্লাসে প্রথমে ১ টেবিল চামচ দইয়ের ওপরে আনারের সিরাপ, তার ওপর মেশানো ফল দিয়ে দিন।
৪. এভাবে ৩টি লেয়ার তৈরি করুন।
৫. সবশেষে হুইপ ক্রিম দিয়ে ড্রাগন ফল, আঙুর, আনার এবং সবশেষে মিন্ট লিভ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এগ স্পেশাল চিকেন রোলাড
উপকরণ
চামড়া ছাড়া মুরগির মাংস ১ পিস, ব্ল্যাক পেপার এক চিমটি, রসুন গুঁড়া আধা চা চামচ, চিকেন কিমা আধা কাপ, সিদ্ধ ডিম ২টি, ক্যাপসিকাম লাল, হলুদ, সবুজ) টুকরো ১ চামচ, ধনেপাতা ১ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, মোজরেলা চিজ গ্রেট ১ কাপ, লবণ আধা চা চামচ, তেল ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. মুরগির মাংস ভালো করে ধুয়ে ওপরের দেওয়া সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রেখে দিন।
২. মাংসের পাশ দিয়ে কেটে চ্যাপ্টা প্যাকেটের মতো করে চিকেন কিমা, ধনেপাতা কুচি, চিজ, ক্যাপসিকাম কুচি ডিম দিয়ে রোল করে নিন। ৩. এবার প্লাস্টিক রেপিং করে ২০ মিনিট রেখে দিন।
৪. পানিতে ১৫ মিনিট সিদ্ধ করে ঠা-া পানিতে রাখুন।
৫. প্লাস্টিক কেটে ফ্রাইপ্যানে হালকা তেলে সামান্য ভেজে নিন।
৬. নামিয়ে গোল করে কেটে সস দিয়ে পরিবেশন করুন।
চিকেন তাউক
উপকরণ
মুরগির মাংসের কিমা ১ কাপ, সাদা গোল মরিচ আধা চা চামচ, সরিষা বাটা আধা চামচ, ময়দা ১ চামচ, লেবুর রস ১ চামচ, রসুন গুঁড়া আধা চা চামচ, রসুন কুচি আধা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. বাটিতে মুরগির কিমা নিয়ে তাতে সাদা গোলমরিচ, ময়দা, রসুন গুঁড়া, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সরিষা বাটা, লেবুর রস, কাঁচা মরিচ কুচি, লবণ দিয়ে মেরিনেট করে এক ঘণ্টা রেখে দিন।
২. ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে গরম করে ভেজে নিন চিকেন তাউক।
বেনেডিক্ট চিকেন উইথ হল্যান্ডাইস সস
উপকরণ
চিকেন বেস্ট ১ পিস, ব্ল্যাক পেপার সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ।
চিকেন তৈরি : সব মসলা দিয়ে চিকেন মেরিনেট করে নিন। ডিম ভেঙে ব্ল্যাক পেপার দিয়ে ফেটিয়ে নিন। এবার চিকেন ডিমে চুবিয়ে কনফ্লেস্কে গড়িয়ে তেলে বাদামি করে ভাজুন। এরপর নামিয়ে টুকরো করে কেটে মেয়নিজ, পাসলে কুচি, লেবুর রস, অলিভ অয়েল, ব্ল্যাক পেপার, চিজ, লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিন।
ব্রেড : ফ্রাইপ্যানে ১ চা চামচ বাটার দিয়ে ব্রেড টোস্ট করে নিন।
হল্যান্ডাইস সস : পাত্রে পানি ফুটিয়ে এই ফুটন্ত পানির ওপরে বাটি বসিয়ে ৪টি ডিমের কুসুম দিয়ে ২ মিনিট রেখে চামচ দিয়ে নেড়ে লবণ, ২ চামচ লেবুর রস, বাটার ২ টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল হল্যান্ডাইস সস।
ডিম পোচ : ফ্রাইপ্যানে পানি ফুটিয়ে এর মধ্যে লবণ, আধা চামচ ভিনেগার দিয়ে গুলিয়ে বাটিতে ডিম ভেঙে তা আস্তে করে প্যানে ঢেলে দিয়ে অল্প তাপে ২ মিনিট রেখে তুলে নিন ডিম পোচ।
যেভাবে পরিবেশন করবেন
১. প্লেটে ১ টুকরা টোস্টেড বন নিয়ে বাটার লাগিয়ে ওপরে সস দিয়ে চিকেন মেরিনেশন দিতে হবে।
২. এবার আলতো করে ডিম পোচ দিয়ে ওপরে হল্যান্ডাইস সস দিন।
৩. সামান্য রেড পাপরিকা পাউডার ডাস্ট দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করুন বেনেডিক্ট চিকেন উইথ হল্যান্ডাইস সস।