টাঙ্গাইলের ভূঞাপুর প্রেস ক্লাবে হামলা ও প্রেস ক্লাব গুঁড়িয়ে দেওয়ার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের জরুরি সভায় এ আলটিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে বড় ধরনের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহসভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষ, দপ্তর সম্পাদক ফরমান শেখ, সাবেক ক্রীড়া সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, কার্যকরী সদস্য আল আমিন শোভন ও সদস্য তৌফিকুর রহমান।
এর আগে, গত বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবে হামলা ও গুঁড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক বাদী হয়ে ওই দিন বিকেলেই সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে কার্যকরী কমিটির সদস্য, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম আজহার এবং সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৯০-১০০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।