গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২০২৩-২০২৪ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
আজ শনিবার (৬ মে) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান আলীর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় সদস্যবৃন্দ ফাতেহা পাঠ এবং জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও নবনির্বাচিত কমিটির সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান আলী সকল বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণসহ জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সকল সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।