১০০ কোটি টাকার ক্রিস্টাল মেথ আটক

কক্সবাজার জেলার উখিয়ার পালংখালি এলাকা হতে দেশের ইতিহাসে এযাবৎকালের সর্ববৃহৎ অবৈধ মাদক আইস (ক্রিস্টাল মেথ) এর চালান জব্দ করেছে র‍্যাব।

আজ শনিবার (০৬ মে) রাত ১০টার দিকে এক অভিযানে উক্ত এলাকা থেকে ২৪ কেজি ক্রিস্টাল মেথের সর্ববৃহৎ এই চালানটি আটক করে র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইদুর রহমান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল পালংখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২৪ কেজি আইস উদ্ধার করে। এটি দেশের ইতিহাসে এযাবৎকালের সর্ববৃহৎ আইসের চালান জব্দের ঘটনা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আটককৃত এই সুপার ড্রাগের আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।