বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠেয় ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’-এর লোগো উন্মোচন করেছেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। ৬ মে কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজক কমিটির চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ কমিটির প্রধান উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত। ৩৩টি ব্যাংক দলের নিজস্ব কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ১৩ মে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। সংবাদ বিজ্ঞপ্তি