মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ)। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার শিমুলিয়া মোড় থেকে ফেরিঘাট সড়কের পাশের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ল্যান্ড অ্যান্ড এস্টেট) গোলাম মোস্তফা দেশ রূপান্তরকে জানান, শিমুলিয়া ঘাট এলাকায় চিহ্নিত ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলো বিআইডব্লিউটিএর নিজস্ব জায়গায় গড়ে তোলা হয়েছিল। এর আগে কয়েকবার স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিস করা হলেও সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে স্থাপনা ভাঙা হয়েছে। এখানে কাউকেই ছাড় দেওয়া হয়নি।