ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাব আলীর (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ২ নম্বর গ্যাস ফিল্ডস কোয়ার্টারের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুস্তাব আলী নাটোরের পাইকপাড়া সর্দারবাড়ির মৃত মজির উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, সন্তান নিয়ে গ্যাস ফিল্ডের কোয়ার্টারে থাকতেন। ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগ দেন।
অধ্যক্ষের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে অধ্যক্ষ মুস্তাব তার গাড়িচালককে বাসায় আসতে বলেন। এরপর তিনি বাথরুমে গেলে আর বেরিয়ে আসেননি। পরে পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা বাথরুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম বলেন, অধ্যক্ষ মুস্তাব আলী খুবই ঋণগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে আমরা মনে করছি তিনি আত্মহত্যা করেছেন।