অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড

চট্টগ্রামে অস্ত্র আইনের পৃথক দুটি ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বাসু দাশ (৩৫) নামে এক আসামিকে

১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৪ মে) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ (চতুর্থ আদালত) এ রায় দেন বলে জানান অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. নোমান চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত বাসু বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তিনি নগরের উত্তর কাট্টলি বাংলাবাজার এলাকার বাসিন্দা।

জানা যায়, ২০১২ সালের ১৫ আগস্ট নগরের উত্তর কাট্টলী সেবাকোলা মন্দির এলাকা থেকে একটি এলজিসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা অস্ত্র আইনে মামলা হয়। তদন্ত শেষে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন পাহাড়তলী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রাজিব দাশ।

২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত ১৪ এপ্রিল মামলার যুক্তিতর্ক শেষ হয়৷