অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারী গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) দিবাগত রাতে হাটহাজারী পৌরসভার মহিলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একটি ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সোমবার দিবাগত রাতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী একটি ভবনে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রুজি আক্তার (৩৮), জ্যোৎন্সা বেগম (২২), মরিয়ম বেগম (২৩), এ্যানি বেগম (২৩) ও নাহিদা আক্তার (২০)। গ্রেপ্তারকৃতরা রাঙামাটি, ফেনী ও কক্সবাজারের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি রুহুল আমিন সবুজ জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের কোট হাজতে প্রেরণ করা হয়েছে।