জাপানে ক্রেন পড়ে একজনের মৃত্যু

জাপানের রাজধানী টোকিওতে ক্রেন উল্টে একজন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (১৬ মে) শিনাগাওয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, একটি নির্মাণস্থলে একটি মোবাইল ক্রেন ছিটকে পড়ে কাছাকাছি গাড়িগুলোকে আঘাত করে। এতে এক ব্যক্তি মারা যায় এবং অন্য একজন আহত হয়।

পুলিশ জানায়, ৫০ বছর বয়সী লোকটি একটি গাড়ির ভেতর আটকা পড়ায় তার মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে বলে জানায় পুলিশ।

উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, নির্মাণ সাইটটি জেআর ওমোরি স্টেশন থেকে প্রায় ৮০০ মিটার উত্তর-পশ্চিমে একটি আবাসিক এলাকায় অবস্থিত। দুর্ঘটনাস্থলের ক্রেনটি তুলতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।