দক্ষিণ ফ্লোরিডায় হাঙরের ভয়ংকর আক্রমণ থেকে বেঁচে ফিরে ভাইরাল হয়েছে এক সাহসী কিশোরী। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম এলা রেড। হাঙরটি তার পেটে আঘাত করায় ঘুমাতে গেলে কষ্ট হচ্ছে এলার।
মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
স্থানীয় টেলিভিশন ডব্লিউপিএলজি’কে দেওয়া এক সাক্ষাৎকারে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এলা বলেছে, আক্রমণের এই ভয়ংকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। যখন সে ফোর্ট পিয়ার্স বিচের অগভীর পানিতে বসেছিল। হঠাৎই সে তার শরীরের একপাশে তীব্র ব্যথা অনুভব করে এবং এর পর পরই ভয়ংকর দাঁতওয়ালা হাঙরটিকে সে মুখোমুখী দেখতে পায়।
দেখার সঙ্গে সঙ্গে হাঙরটিকে ঘুষি মারার কথা জানিয়ে এলা বলে, ‘ ওই আঘাত ওর নাকে বা মুখে লাগে’, যা ওকে ফিরে আসতে সাময়িকভাবে বাধে দেয়। হাঙরটি খুবই শক্তিশালী ছিল।’
দুঃসাহসী এলা আরও বলেছে, ‘আমি বুঝতে পারছিলাম,সে আমাকে ছাড়বে না । তাই সুযোগ মতো আমি আমার হাত ও বাহু দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করি। এ সময় আমার বাহু ও আঙুলগুলো তার মুখের কাছে চলে যায়। আমি বেশ বুঝতে পারছিলাম যে, আমার সাথে ভয়ংকর কিছু একটি ঘটতে যাচ্ছে। ‘
এরপরই বিচে থাকা মা ও ভাইকে সাহায্যের জন্য ডাক দেয় এলা।
টেলিভিশন ডব্লিউপিএলজিকে সে আরও বলেছে, ‘প্রথমে হাঙরটি আমার পেটে কামড় বসায়। এ সময় আমি খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। খুব যন্ত্রণা শুরু হলে আমি আমার এক হাত দিয়ে তাকে সরানোর চেষ্টা করি। ফলের সে আমার পেটের কাছ থেকে সরে আসে। তখন আমি আমার আরেক হাত দিয়ে তাকে আঘাত করি। আমার স্মরণ আছে, যখন হাঙরটি আমাকে কামড় দেয়, তখন শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল আমার। ওটি আসলে একটি পুরুষ হাঙর ছিল।’
ভয়ংকর এই আক্রমণ থেকে বেঁচে ফেরা এলার শরীরে সব মিলিয়ে এখন ১৯টি সেলাই। এর পাঁচটি গলায় ও ১৫টি পায়ে। সে মঙ্গলবার জানিয়েছে যে, ঘুমাতে গেলেই ভয়ংকর এই দুঃস্বপ্ন তাকে তাড়া করে ফিরছে।
দুঃসাহসী এলার স্বপ্ন সামুদ্রিক জীব বিজ্ঞানী হওয়ার। ভয়ংকর এই আক্রমণও তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে জানিয়েছে অদম্য এই কিশোরী।