ঢাকার কেরানীগঞ্জে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রয় চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
শুক্রবার (১৯ মে) কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে আটিবাজার মসজিদ মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।