বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন অংশ নেব না। বিএনপি আন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
শুক্রবার মাগুরা শহরের ইসলামপুর পাড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সামাবেশ তিনি এ কথা বলেন।
এর আগে দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার, প্লেকার্ডসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল, নেওয়াজ হালিমা আরলি, এবাদুল হক চাঁদ, জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।