মাছ-বন্যপ্রাণীর প্রজনন

সুন্দরবনে ১০৪ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা

মাছ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন করতে আজ ২০ মে থেকে বঙ্গোপসাগর ও সুন্দরবনে সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর ও বন বিভাগ। বঙ্গোপসাগরে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন এবং সুন্দরবনের নদী-খালে আগামী ৩১ আগস্ট পর্যন্ত মোট ১০৪ দিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ ছাড়া প্রজনন মৌসুম নির্বিঘœ রাখতে আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে তিন মাস বন্ধ থাকবে সুন্দরবনে পর্যটকদের আগমন ও ভ্রমণ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘মৎস্য অধিদপ্তরের জারিকৃত সাগরে নিষেধাজ্ঞার সঙ্গে বন বিভাগের একাত্মতায় মাছ ধরা বন্ধ থাকবে সুন্দরবনেও। এ ছাড়া ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়াতে এই সময়েও সুন্দরবনের নদী-খালে কোনো প্রকার মাছ শিকার করতে পারবেন না জেলেরা। ’