লিওনেল মেসিকে আগামী মৌসুমে দলে চায় বার্সেলোনা। তবে লা লিগার অর্থনৈতিক নিয়মের কারণে মেসিকে দলে ভেড়ানোটা কঠিনই। মেসিকে দলে টানতে নতুন অর্থনৈতিক পরিকল্পনা লা লিগার কাছে জমা দিয়েছে কাতালান ক্লাবটি। স্পোর্টসহ বেশ কিছু গণমাধ্যম বলছে লা লিগা থেকে সবুজ সংকেতও পেয়ে গেছে বার্সেলোনা। সোমবার আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
স্পোর্ট এর খবর অনুযায়ী শুক্রবার আবারও বার্সেলোনা ও লা লিগা কর্তৃপক্ষ বসেছিল আলোচনায়। মেসিসহ নতুন কাউকে দলে ভেড়াতে বার্সেলোনাকে দিতো হতো বাস্তবসম্মত অর্থনৈতিক পরিকল্পনা। সেই পরিকল্পনায় থাকতে হবে কিভাবে ২০০ মিলিয়ন ইউরো ঘাটতি পূরণ করবে ক্লাবটি। সেটি হতে পারে খেলোয়াড়দের বেতন কমিয়ে বা বাড়তি আয় করে। খবর অনুযায়ী সেই পরিকল্পনা বার্সা লিগ কর্তৃপক্ষকে দিয়েছে এবং তারা সেটির বিষয়ে সবুজ সংকেতও দিয়েছে।
স্পোর্ট আরও জানিয়েছে, বার্সেলোনা তাদের অর্থনৈতিক পরিকল্পনায় সবুজ সংকেতের সঙ্গে লিগ কর্তৃপক্ষের কাছে নিশ্চিতিপত্র চাইবে যেন তারা মেসিকে দলে নিতে গেলে আর কোন ঝামেলা তৈরী না হয়।
সবুজ সংকেতে ৩০ জুনের পর ফ্রিএজেন্ট হতে যাওয়া মেসিকে দলে ফেরাতে পারবে বার্সেলোনা।