১০৮ সুন্দি কাছিম ইকোপার্ক ও নদীতে অবমুক্ত

ফেনীতে উদ্ধার করা ১০৮টি সুন্দি কাছিম গতকাল শনিবার দুপুরে কাজিরবাগ ইকোপার্ক ও কালিদাস পাহাড়লিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক মোড় থেকে পুলিশ কাছিমগুলো উদ্ধার ও কনক চন্দ্র দাস (৫৫) নামে একজনকে আটক করে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন জানান, ঢাকার দিকে যাওয়ার সময় গোপন সংবাদে বিসিক মোড় এলাকা থেকে কাছিমসহ কনককে আটক করা হয়। পরে সেগুলো আজ (গতকাল শনিবার) ইকোপার্ক ও নদীতে ছেড়ে দিই।

সামাজিক বন বিভাগ ফেনীর সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, কাছিমগুলো উদ্ধার ও অবমুক্ত করার ক্ষেত্রে যথাযথভাবে সহযোগিতা করি।