আম কুড়াতে গিয়ে ময়মনসিংহের ত্রিশালে বজ্রপাতে জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শিশু আহত হয়। নিহত জুনায়েদ উপজেলার কানিহারী ইউনিয়নের কোটপাড়া গ্রামের আবুল ফরাজীর ছেলে। রোববার (২১ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ মণ্ডল বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছিল। এ সময় জুনায়েদসহ আরও কয়েক শিশু আম কুড়াতে যায়। আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় জুনায়েদ। এতে আহত হয় আরও দুই শিশু। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।