মাধবপুরে বিমান প্রতিমন্ত্রী

বিএনপির হুমকি ধমকিতে সরকার ভয় পায় না

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিএনপির হুমকি-ধমকিতে সরকার ভয় পায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী। নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপি ও তার মিত্ররা আন্দোলনের নামে ভাঙচুর, জ্বালাও, পোড়াও ও জনজীবনে অশান্তি সৃষ্টি করলে সরকার কঠোর হস্তে দমন করবে। সরকার সংবিধানের বাইরে কোনো অন্যায় দাবি মেনে নেবে না। প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি দেওয়ায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। প্রধানমন্ত্রীর সফল রাষ্ট্র পরিচালনা বিশ্ব নেতারা প্রশংসা করছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে চা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ, প্রাণিসম্পদ বিভাগের ছাগল বিতরণ এবং কৃষি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।