প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সাতক্ষীরায় মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা করা হয়েছে। গতকাল  বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুজ্জামান জিকো বাদী হয়ে এই মামলা করেন।

বাদী সাইদুজ্জামান জিকো জানান, সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির দীর্ঘ শুনানি শেষে অভিযোগটি নথিভুক্ত করার জন্য সদর থানাকে নির্দেশ দেন।  মামলায় জজ কোর্টের পিপি আবদুল লতিফসহ ১১ জনকে সাক্ষী করা হয়েছে।